বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’

পশ্চিমবঙ্গে ভোটের পর নিহত অন্তত ৩ মুসলিম, মসজিদ ও বাড়িঘরে হামলা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারতের পশ্চিমবঙ্গে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সহিংসতা, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের ফল ঘোষণার পর অন্তত তিনজন মুসলিম নিহত হয়েছেন এবং বহু এলাকায় মুসলিম সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও মসজিদে হামলার ঘটনা ঘটেছে।

মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর)-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপির নির্বাচনী জয়ের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অন্তত ৩৪টি সহিংস ঘটনার তথ্য নথিভুক্ত করা হয়েছে। এসব ঘটনায় মুসলিমদের ওপর হামলা, ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মসজিদে আক্রমণের অভিযোগ উঠে এসেছে।

স্থানীয় সূত্র ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কয়েকটি এলাকায় মুসলিম পরিবারগুলো আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। অনেকেই নিরাপত্তাহীনতার কারণে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন। বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে উত্তেজনা ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় ইতোমধ্যে শতাধিক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বিভিন্ন স্পর্শকাতর এলাকায়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ও ছবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে কয়েকটি ফ্যাক্ট-চেকিং সংস্থা। তারা বলছে, ভাইরাল হওয়া কিছু কনটেন্ট পুরোনো বা ভিন্ন ঘটনার হতে পারে। তবে মাঠপর্যায়ের সহিংসতার একাধিক ঘটনার সত্যতা বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

ঘটনাগুলো নিয়ে দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকারকর্মীরা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, দোষীদের শাস্তি এবং সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সূত্র: মুসলিম মিরর

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ