বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র

ওমরাহ মৌসুম সামনে রেখে নতুন ডিজিটাল সেবা চালু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পরবর্তী ওমরাহ মৌসুমকে আরও সুশৃঙ্খল, দ্রুত ও স্বচ্ছ করতে নতুন একটি ডিজিটাল সেবা চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই সেবার মাধ্যমে বিদেশি (external) এজেন্টদের যোগ্যতা যাচাই এবং তাদের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া সহজ করা হবে। এতে পুরো ব্যবস্থাপনা আরও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে এবং প্রশাসনিক জটিলতা কমবে।

এই উদ্যোগের আওতায় অনুমোদিত এজেন্ট ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন, যাচাই-বাছাই এবং চুক্তি প্রক্রিয়া অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করা যাবে। ফলে কাগজপত্র নির্ভর প্রক্রিয়া কমে গিয়ে ডিজিটাল ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে।

সৌদি হজ মন্ত্রণালয় বলেছে, এ উদ্যোগের মূল লক্ষ্য হলো ওমরাহ ব্যবস্থাপনায় অংশগ্রহণকারী আন্তর্জাতিক অংশীদারদের মান নিশ্চিত করা এবং সেবার গুণগত মান উন্নয়ন করা।

মন্ত্রণালয় আরও জানায়, আগামী ওমরাহ মৌসুমে বিপুলসংখ্যক মুসল্লির আগমনকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করা হয়েছে। নতুন এই সেবা ব্যবস্থার মাধ্যমে যাত্রীদের সেবা আরও দ্রুত, নিরাপদ ও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: সৌদি গেজেট

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ