বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র

হজ সামনে রেখে কুরআন ছাপায় ব্যস্ত কিং ফাহাদ কমপ্লেক্স


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

হজকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে সৌদি আরবের কিং ফাহাদ কমপ্লেক্স ফর দ্য প্রিন্টিং অব দ্য হোলি কুরআন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পবিত্র হজ মৌসুমকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের মাঝে বিপুল পরিমাণ কুরআন ও ইসলামি প্রকাশনা বিতরণ করা হবে। প্রতি বছরের মতো এবারও হজের সময়কে কেন্দ্র করে বিশেষ এই বিতরণ কার্যক্রম জোরদার করা হয়েছে।

সৌদি আরবের মদিনা নগরীতে অবস্থিত এই প্রতিষ্ঠানটি জানায়, তারা বছরে প্রায় ১ কোটি ৮০ লাখ কপি পবিত্র কুরআন, বিভিন্ন ভাষার অনুবাদ এবং ইসলামি গ্রন্থ মুদ্রণ করে থাকে। এসব প্রকাশনা বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানদের কাছে বিনামূল্যে পৌঁছে দেওয়া হয়।

প্রতিষ্ঠানটি আরও জানায়, হজ মৌসুমে হজ পালনে আগত লক্ষাধিক মুসলিমের মাঝে কুরআন বিতরণ কার্যক্রম বিশেষ গুরুত্ব পায়। হাজিদের ধর্মীয় জ্ঞান ও তেলাওয়াতের সুবিধার্থে বিভিন্ন ভাষার অনুবাদসহ কুরআনের কপি সরবরাহ করা হয়।

কিং ফাহাদ কমপ্লেক্স কর্তৃপক্ষের মতে, হজের সময় এই উদ্যোগ শুধু ধর্মীয় সেবাই নয়, বরং বিশ্ব মুসলিম উম্মাহর মধ্যে কুরআনের বার্তা ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে।

প্রসঙ্গত, প্রতিষ্ঠার পর থেকে কিং ফাহাদ কমপ্লেক্স মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ কুরআন প্রকাশনা কেন্দ্র হিসেবে কাজ করে আসছে এবং নিয়মিতভাবে বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র কুরআন ও ইসলামি সাহিত্য সরবরাহ করে থাকে। সূত্র: কেএসএ এক্সপার্ট

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ