সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

মসজিদুল হারামের এ সপ্তাহের জুমার খুতবায় উচ্চাকাঙ্ক্ষা বা উচ্চতর লক্ষ্য অর্জনের আকাঙ্ক্ষাকে ঈমানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরেছেন কাবার ইমাম ও খতিব শায়খ ড. ইয়াসির আদ-দোসরি। তিনি বলেন, উচ্চাকাঙ্ক্ষা শুধু ব্যক্তিগত উন্নতির কোনো অতিরিক্ত গুণ নয়; বরং একজন মুমিনের ঈমানি চেতনারই অংশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) খুতবায় শায়খ ইয়াসির আদ-দোসরি পবিত্র কুরআনের আয়াত ‘ফাস্তাবিকুল খাইরাত’—‘তোমরা কল্যাণকর কাজে পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করো’—উদ্ধৃত করেন। তিনি এ প্রসঙ্গে রাসুলুল্লাহ সা.-এর একটি হাদিসও উল্লেখ করেন। হাদিসে আল্লাহর কাছে দোয়া করার সময় জান্নাতুল ফেরদাউস চাওয়ার প