বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা

জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন: ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে, এখনও ভোটগ্রহণের দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

শনিবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এদিন সকালে প্রথম ধাপে প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) কার্যক্রম উদ্বোধন করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। এ সময় ইসি আনিছুর রহমান এ তথ্য জানান। টিওটি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

প্রতি ব্যাচে শতাধিক প্রশিক্ষক নিয়ে তিন হাজার ২০০ জনকে টিওটি দেয়া হবে। নির্বাচনী কর্মকর্তাদের এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। ইসির প্রশিক্ষিত সাড়ে তিন হাজার এক্সপার্ট মাঠ পর্যায়ের প্রায় ৯ লাখ ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন।

এ প্রসঙ্গে এই নির্বাচন কমিশনার বলেন, বলা যায়, দ্বাদশ জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম এর মাধ্যমে শুরু হয়ে গেলো।

এছাড়া, ইসি রাশেদা সুলতানা বলেছেন, আইনের মধ্যে থাকলেই সুষ্ঠু ও ঝুঁকিমুক্ত ভোট করা সম্ভব। শতভাগ পেশাদারিত্ব বজায় রেখে সুন্দর নির্বাচন উপহার দেয়ার জন্য নির্বাচনী কর্মকর্তাদের কাজ করতে হবে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ