শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

হাসপাতালে ভর্তি মুফতি ফয়জুল করিম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি মোহাম্মদ ফয়জুল করিম অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। 

৫ আগস্ট (মঙ্গলবার) ইসলামী আন্দোলন বাংলাদেশের শহিদুল ইসলাম কবীর আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শায়েখে চরমোনাইয়ের শারিরীক অবস্থা এখন অনেকটা ভালো। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তবে বিশেষ কারণে হাসপাতালের নাম হাইড রাখা হয়েছে। 

শায়েখে চরমোনাইয়ের ছেলে সৈয়দ ফজলুল করিম মুজাহিদ এক ফেসবুক পোস্টে লেখেন, ‘আব্বুর প্রধান সমস্যা তার ডেঙ্গু পজিটিভ ছিলো এবং প্রসাবে মারাত্মক পর্যায়ের ইনফেকশন। ডেঙ্গুর এমন ভেরিয়েন্ট ছিলো যে দুইবার আগে টেস্ট করার পরেও ধরা পড়েনি। পরবর্তিতে গভীর পর্যবেক্ষণের পর ডাক্তারগণ শিওর হয়েছে যে তার ডেঙ্গু পজেটিভ।

যার কারনে তার রক্তের ভিতর ভয়াবহ সমস্যা হয়েছে হার্ড,কিডনি,লিভারে এফেক্ট করেছে। ডাক্তারগণ বললেন যে, আল্লাহ তায়ালা তাকে সেনসেটিভ এক পরিস্থিতি থেকে নিয়ে এসেছেন।

আলহামদুলিল্লাহ এখন কন্ডিশন অনেক ভালো প্রথমে হার্ড নিয়ে যে ভয়টা ছিলো এনজিওগ্রাম করার যে একটা প্রশ্ন ছিলো সে ভয়টাও নেই এবং অন্যান্য অরগান গুলোও অনেকটা সাভাবিক।’ 

এমআর/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ