আবু হামদান, নিজস্ব প্রতিবেদক
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছেন একাধিকবার বিশ্বজয়ী কুরআনের হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মাদ জাকারিয়া।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮ টায় ইন্দোনেশিয়ার কালিমানতানে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
