সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ নেওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল বরখাস্ত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে বক্তব্য এবং তার বিরুদ্ধে বিবৃতি দিতে অস্বীকৃতি জানানোর ঘটনার জেরে আইন কর্মকর্তা ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার (০৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ায় তার সংসদীয় এলাকা আখাউড়া-কসবায় দলীয় কর্মসূচিতে অংশ নিতে এসে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের এ তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে বিবৃতি-সংক্রান্ত বক্তব্য দিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই তাকে বরখাস্ত করা হয়েছে। 

এর আগে মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে জানা যায়, সোমবারই আইন মন্ত্রণালয় থেকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়াকে বরখাস্তের প্রক্রিয়া শুরু করতে সলিসিটর উইংকে নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী বরখাস্তের প্রক্রিয়া শুরু করেছে সলিসিটর কার্যালয়।

সূত্র জানায়, তার বিরুদ্ধে অসদাচরণ, রাষ্ট্র ও সরকারবিরোধী অবস্থান নেওয়ার অভিযোগ আনা হতে পারে।

রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া সোমবার (০৪ সেপ্টেম্বর) বলেন, ‘নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি করা হচ্ছে। উনার বিচার স্থগিতে ১৭৬ বিশ্বনেতার বিবৃতির সঙ্গে আমি একমত। আমি মনে করি তার সম্মানহানি এবং বিচারিক হয়রানি করা হচ্ছে।’

রাষ্ট্রপক্ষের এই ডেপুটি অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘বিশ্বনেতাদের বিবৃতির প্রতিবাদ জানিয়ে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে একটি বিবৃতি দেওয়ার কথা রয়েছে। নোটিশ দেওয়া হয়েছে, অ্যাটর্নি জেনারেল অফিসের সবাইকে সেই বিবৃতিতে স্বাক্ষর করার জন্য। আমি সিদ্ধান্ত নিয়েছি, এই বিবৃতিতে আমি স্বাক্ষর করব না।’

শ্রম আইন লঙ্ঘনসহ কয়েকটি অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে ইতোমধ্যে ১৬৬টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার বিচার চলছে দেশের বিভিন্ন আদালতে। তার পক্ষে বিদেশের বিশিষ্টজনেরা অবস্থান নিয়েছেন এবং এটাকে হয়রানি বলছেন। তবে সরকার সেই অভিযোগ নাকচ করে দিয়েছে। দেশের বিশিষ্ট নাগরিকেরা বিদেশিদের অবস্থানের বিরোধিতা করছেন এবং তারা বিবৃতিও দিয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ