বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেখ হাসিনা-মাখোঁ বৈঠক আজ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হবে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলসহ বিশ্বের সমৃদ্ধির জন্য দু’দেশের সম্পর্ক আরও উন্নত করা প্রয়োজন বলে তিনি মনে করেন। গতকাল রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সম্মানে আয়োজিত নৈশভোজ সভায় তিনি এসব কথা বলেন।

গতকাল প্রথমবারের মতো ঢাকায় এসেছেন ইমানুয়েল মাখোঁ। নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি২০ সম্মেলনে যোগদান শেষে তিনি এই সফর করছেন। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন তিনি।

নয়াদিল্লি থেকে রাত ৮টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইমানুয়েল মাখোঁকে স্বাগত জানান শেখ হাসিনা। বিমানবন্দরে তাঁকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। তাঁর সফরে স্যাটেলাইটসহ দুটি বিষয়ে সমঝোতা স্মারক ও একটি সম্মতিপত্র সইয়ের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দু’দিনের সফরে এসেছেন তিনি।