শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

১১০ কোটি টাকা ব্যয়ে সুপ্রিম কোর্টে হবে মসজিদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

১১০ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নির্মাণ হবে মসজিদ। এ সংক্রান্ত একটি প্রকল্প মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।


‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত মাজার মসজিদ নির্মাণ’ প্রকল্পটি আইন ও বিচার বিভাগ এবং গণপূর্ত অধিদপ্তর বাস্তবায়ন করবে। মসজিদ নির্মাণের কাজ ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হবে।

এসময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. মোহাম্মদ ইমদাদউল্লা মিয়ান এবং আইএমইডির সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন, পরিকল্পনা কমিশনের সদস্য আব্দুল বাকী, এ কে এম ফজলুল হকসহ অনেক।

সুপ্রিম কোর্টে কর্মরত ও এ এলাকায় আসা মুসল্লিরা যাতে নামাজ আদায়, ধর্মীয় শিক্ষাগ্রহণ ও অনুশীলন ইত্যাদি কার্যক্রমে অংশ নিতে পারেন।

১৫ হাজার ২২৬ দশমিক ৬৮ বর্গমিটার দুটি বেজমেন্ট বিশিষ্ট চারতলা মসজিদ ভবন নির্মাণ, এক হাজার ২৫০ বর্গমিটার পাকা, আধা পাকা টিনশেডে মসজিদের অস্থায়ী স্থানান্তর, বহিঃস্থ বিদ্যুতায়ন কাজ করা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ