শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

নৌকা মার্কায় এমপি নির্বাচন করতে চান হিরো আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রার্থী হবেন। আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী হতে চান বলেও জানিয়েছেন তিনি।

হিরো আলম বলেন, ‘আওয়ামী লীগ যদি দল থেকে নির্বাচন করতে বলে তাহলে করবো। এছাড়া বিএনপি যদি তাদের দল থেকে বলে তাহলেও ভোট করবো। তবে প্রধানমন্ত্রী যদি নৌকা দেন অবশ্যই আমি নৌকায় ভোট করতে চাই।’

আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি এসব কথা বলেন।

এদিন দুপুর সোয়া ১টার দিকে দুই সহযোগীসহ মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রবেশ করেন তিনি। মোবাইলে কল করে তার কাছে আট লাখ টাকা চাঁদা দাবি ও না দিলে হুমকির বিষয়ে অভিযোগ নিয়ে ডিবি প্রধানের সঙ্গে সাক্ষাত করেন হিরো আলম।

আলম বলেন, ‘এমপি হতে এবার আমি দলীয়ভাবে নির্বাচন করবো। বগুড়া-৬ (সদর) আসন থেকে ভোট করবো। প্রধানমন্ত্রী যদি মনে করেন হিরো আলমকে নৌকা দেবেন তাহলে অবশ্যই আমি নৌকা নিয়ে ভোট করবো।’

সম্প্রতি ঢাকা–১৭ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা যৌথ বিবৃতিও দেন। সবশেষ বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নামে একটি সংগঠনে যোগ দিয়েছেন তিনি।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ