শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

হেফাজতের নতুন কমিটির বৈঠক আগামীকাল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আগামী কাল বৃহস্পতিবার ( ২১ সেপ্টেম্বর ) সকালে চট্টগ্রামের ফটিকছড়ির আজিজুল উলুম বাবুনগর মাদরাসায়  বৈঠক করবে দেশের শীর্ষ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। আমিরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী সভার সভাপতিত্ব করবেন। নতুন কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের পর এটিই হেফাজতের প্রথম বৈঠক। 

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী আওয়ার ইসলামকে বলেন, সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রায় সবাই উপস্থিত থাকবেন বলেও ধারণা করা হচ্ছে। 

কারাবন্দি আলেমদের মুক্তিসহ চলমান নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বৈঠকে। 

 গত  (৩১ আগস্ট) বৃহস্পতিবার হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে ১২ সদস্য বিশিষ্ট সাবকমিটি বৈঠক করে পূর্বের কমিটি এবং বর্তমান কমিটির সমন্বয়ে একটি খসড়া কমিটির তালিকা প্রণয়ন করেন।

 মহাসচিবের নেতৃত্বে সাবকমিটির সদস্যরা হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর কাছে চট্টগ্রামস্থ বাবুনগর মাদরাসায় নতুন করে কমিটির পদায়নসহ ২০২ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী কমিটি ও ৫৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের তালিকা পেশ করেন। এরপর উপদেষ্টা পরিষদ এবং কেন্দ্রীয় কার্যকরী কমিটির উভয় তালিকাকে অনুমোদন করেন তিনি।

হুআ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ