বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৌশল বদলে সরকার আবারও একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে। এ জন্য সরকার আটঘাট বেঁধে আগের মতো নির্বাচন করার চেষ্টা করছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ধোলাইখাল এলাকায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিদেশিরাও বলছে বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কিন্তু সরকার তাদের বক্তব্য চাপা দিতে মিথ্যাচার করছে। বর্তমান সরকার নির্বাচিত নয়, জোর করে ক্ষমতায় টিকে আছে। এ জন্য কৌশল বদলে সরকার আবারও একতরফা নির্বাচন করতে চায়। এ জন্য তারা একতরফাভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে।
