রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

রাষ্ট্রপতিকে যে আহ্বান জানালেন চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দেশের সাংবিধানিক অভিভাবক হিসেবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভয়াবহ রাজনৈতিক ও অর্থনৈতিক বিপর্যয়ের হাত থেকে দেশকে রক্ষার দায়িত্বশীল ভুমিকা পালনের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, রাষ্ট্রপতিই পারেন দেশকে ভয়াবহ রাজনৈতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে। রাষ্ট্রপতি এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে দেশ কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে। একতরফা প্রহসনের নির্বাচন বন্ধ করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। কিন্তু রাষ্ট্রপতি হিসেবে তিনিই পারেন একতরফা নির্বাচন বন্ধ এবং অবৈধ সংসদ ভেঙে দিতে।

সোমবার (০১জানুয়ারি) এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন, দেশে বিদ্যমান রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা ও সামাজিক সংকটকালে দেশ ও জাতির অভিভাবক হিসেবে জনগণের অধিকার রক্ষা এবং সংবিধান সুরক্ষায় ঐতিহাসিক ভূমিকা পালনের জন্য রাষ্ট্রপতির সক্রিয় উদ্যোগ এ মুহুর্তে অতিব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ইসলামী আন্দোলনের আমীর দেশের একটি দায়িত্বশীল দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের শান্তিকামী জনগণের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে তার দায়িত্ব পালনের কথা স্মরণ করিয়ে দেন।

তিনি বলেন, এ বিষয়ে গত ২৬ ডিসেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ৬৪টি জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসকগণের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পেশ করেছিলাম। গত ৩ নভেম্বর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল মহাসমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট সমাধানে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিগণকে নিয়ে জাতীয় সংলাপ আয়োজনের জন্যে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছিলাম।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ