রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

৫ থেকে ৮ জানুয়ারি ছুটির তথ্য বানোয়াট: মন্ত্রণালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন ৭ জানুয়ারি রোববার সরকারি ছুটি ঘোষণা করে আগেই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে তথ্য ছড়িয়েছে যে নির্বাচন ঘিরে ৫ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। টানা চারদিন ছুটির এই তথ্য বানোয়াট বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব খালেদ মোহাম্মদ জাকীর সই করা এক বিজ্ঞপ্তিতে এমনটা জানিয়ে বানোয়াট তথ্য আমলে না নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ নির্বাচন উপলক্ষে ৭ জানুয়ারি রোববার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ভোট দেয়ার সুবিধার্থে ২৮ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও দেয়া হয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৫ থেকে ৮ জানুয়ারি ছুটির ঘোষণা সংক্রান্ত একটি বানোয়াট প্রজ্ঞাপন প্রচার হচ্ছে।

এমন প্রজ্ঞাপন জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করেনি উল্লেখ করে ওই বানোয়াট প্রজ্ঞাপন আমলে না নেয়ার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ