রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা

শেষ হলো জাতীয় সংসদ নির্বাচনি প্রচার-প্রচারণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার বেঁধে দেওয়া সময়সীমা শেষ হলো। এখন শুধু ভোটের অপেক্ষা, ভোটাভুটির আয়োজনে সব শেষ প্রস্তুতি সম্পন্ন করবেন প্রতি আসনের রিটার্নিং কর্মকর্তারা।

শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টার পর আর কোনো প্রার্থী নির্বাচনি জনসভা, পথসভা, মিছিল বা শোভাযাত্রা করতে পারবেন না। নির্বাচনের প্রচারের সময় শেষ হওয়ার আগমুহূর্ত পর্যন্ত প্রার্থী ও তার সমর্থকদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। লিফলেট নিয়ে সকালেও মানুষের কাছে গিয়ে ভোট চাইতে দেখা যায় প্রার্থীদের।

নির্বাচন কমিশন জানিয়েছে, শুক্রবার সময় শেষ হওয়ার পর কোনো প্রার্থী জনসভা, পথসভা, মিছিল বা শোভাযাত্রায় অংশ নিতে পারবেন না। গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২-এর ৭৮ নম্বর ধারায় নির্বাচনি প্রচারের সময়সীমা সম্পর্কে বলা হয়েছে। ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত নির্বাচনি এলাকায় কোনো জনসভা আহ্বান করা যাবে না। এমনকি মিছিল, শোভাযাত্রা বা এ ধরনের কর্মসূচি আয়োজন বা অংশগ্রহণ কোনোটিই করা যাবে না।

এবারের নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট এক হাজার ৯৭০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৭ জানুয়ারি, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে হবে ভোটগ্রহণ। নির্বাচনের নিরাপত্তায় সতর্ক সশস্ত্র বাহিনীর সদস্যরা। ৩ জানুয়ারি থেকে মাঠে সেনা, বিমান ও নৌবাহিনী।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ