রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা

ভোটারের উপস্থিতি কমবেশি নিয়ে ভাবি না : সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটারের উপস্থিতি কম নাকি বেশি সেগুলোর আমি কিছুই জানি না। আমি এসে আমার ভোটটা দিয়ে গেলাম। ইসির কাজটা হচ্ছে ভোট আয়োজন করা। কেউ ভোট দিতে আসবেন কি আসবেন না সেটা দেখা আমাদের কাজ নয়।

রোববার (৭ জানুয়ারি) রাজধানীর হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে সকাল ৮টা ৩৯ মিনিটে তিনি ভোট দেন। এরপর ভোটার উপস্থিতি কম কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।

তিনি বলেন, আমি এই মাত্র আমার ভোট দিয়েছি। আজকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভালো লাগছে; যে ভোট গ্রহণ শুরু হয়েছে। পাঁচ বছর পর-পর জাতীয় সংসদের এই ভোটটি হয়। সবার সমন্বিত প্রচেষ্টায় এই ভোট গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়। আমি কেবল আপনাদের অনুরোধ করব ভোটের দৃশ্যমানতা ও স্বচ্ছতা যতটা পারেন তুলে ধরেন। কারণ, ভোট নিয়ে মানুষের মধ্যে যদি কোনো অনাস্থা থেকে যায়, সেটা যেন দূর হয়।

চলমান সহিংসতার কারণে ভোটার উপস্থিতি কম হওয়ার শঙ্কা করছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এগুলো নিয়ে কোনো চিন্তা-ভাবনা করি না। আমার কাজটা ভোট আয়োজন করা। কে ভোট দিতে আসবেন, কে আসবেন না, সহিংসতা কী হবে, কী হবে না সেটা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী দেখবে।

/এইচএএম

  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ