রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে: বিদেশি পর্যবেক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকায় চলমান ভোটের পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেছে একদল বিদেশি পর্যবেক্ষক। তারা বলছেন, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

রোববার (৭ জানুয়ারি) রাজধানীর দারুস সালাম বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ভোট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভোটের পরিস্থিতি এভাবে মূল্যায়ন করেন তিন বিদেশি পর্যবেক্ষক।

তাদের মধ্যে ডেপুটি হেড অব মিশন ইউএস এসটিও টেরি এল. ইসলে বলেন, ভোটের পরিবেশ ভালো। মানুষ ভোট দিতে আসছে। সবকিছু ভালো মনে হয়েছে। 

তিনি ব‌লেন, এখা‌নে ভোটা‌রদের ভোটকে‌ন্দ্রে আসা দে‌খে‌ছি। ভোটার‌দের ভোট দি‌তে যাওয়া পর্যন্ত দেখছি। ভোটের পদ্ধ‌তি দেখে ভালো মনে হয়েছে।

এ সময় ক্রিস্টোফারের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের আলেক্সান্ডার বার্টন গ্রে, জাপানের ইওশিহিরো আইড প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ