রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা

ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯ আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, অনিয়মের কারণে সাতটি কেন্দ্রে ভোট বাতিল হয়েছে। এবং ১৫ ব্যক্তিকে জাল ভোটে সহায়তা করার জন্য দণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারসহ যারা জাল ভোট প্রদান করতে যান, তারাও রয়েছেন।  

তিনি বলেন, ছোটখাটো ৩০-৩৫ জায়গায় ভোট কেন্দ্রের বাইরে ধাওয়া-পালটা ধাওয়া হয়েছে। কোথাও আমাদের পুলিশের গাড়িতে ইট মেরে গ্লাস ভাঙা হয়েছে। কোথাও ভোটকেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ হয়েছে। মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি।  

তিনি আরও বলেন, এ ছাড়া আমাদের দুইজন প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করার সময় মারা গিয়েছেন। একজন গতরাতে দায়িত্ব পালনকালে হার্ট অ্যাটাক করে মারা যান। আরেকজন আজ জামালপুরে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন।  

ইসি সচিব বলেন, ভোটকেন্দ্রের বাইরে এ পর্যন্ত অনাকাঙ্ক্ষিত ঘটনায় একজনের প্রাণহানি ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানাতে পারব।  

নির্বাচনে ২৮টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে এক হাজার ৯৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের ভোট গণনার পর রিটার্নিং কর্মকর্তা স্থানীয়ভাবে ফল প্রকাশ করবেন এবং নির্বাচন কমিশন থেকে কেন্দ্রীয়ভাবে ফলাফল প্রকাশ করা হবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ