বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জাতীয় বাজেট ২০২৬-২৭: কওমি শিক্ষাধারার উন্নয়নে বরাদ্দ হোক ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ

টানা অষ্টমবার বিজয়ী শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করে অষ্টমবারের মত নির্বাচিত হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করেন। এই নির্বাচনে ৮৭ দশমিক ৮০ শতাংশ ভোট পেয়ে তিনি নির্বাচিত হলেন। তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী নিয়ম অনুযায়ী ভোট না পেয়ে জামানত হারান।

স্থানীয় নেতারা জানান, দেশে ফিরে শেখ হাসিনা ১৯৮৬ সালে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে প্রথমে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯১ সালে পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম ২০০১ সালে অষ্টম, ২০০৮ সালে নবম, ২০১৪ সালে দশম, ২০১৮ সালে  একাদশ ও ২০২৪ সালে  অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। প্রতিটি নির্বাচনে তিনি বিপুল সংখ্যক ভোট পেয়ে জয়লাভ করেন এবং প্রতিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা জামানত হারান। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করেন।

এই আসনে মোট ২ লাখ ৯০ হাজার ২৯৭ ভোটের মধ্যে ভোট কেন্দ্রে এসে ভোট দেন ২ লাখ ৫৪ হাজার ৮৯৫ জন ভোটার। এর মধ্যে বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছেন ২ লাখ ৪৯ হার্জা ৯৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজাম উদ্দিন লস্কর একতারা প্রতীকে ৪৬৯ ভোট । আর ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)  প্রার্থী শেখ আবুল কালাম আম প্রতীকে  ৪৬০ ভোট , জাকের পার্টির মাহাবুর মোল্লা গোলাপফুল প্রতীকে ৪২৫ভোট, বাংলাদেশ কংগ্রেসের মোঃ শহীদুল ইসলাম (মিটু) ডাব প্রতীকে -১২২ভোট, ও গণফ্রন্টের সৈয়দা লিমা হাসান মাছ প্রতীকে ৮৬ ভোট পেয়ে জামানত হারান।

এই আসনে ভোট বাতিল হয়েছে ১ হাজার ৭২৩ ।  এই আসনে মোট ভোট সংখ্যা ছিল ১০৮টি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ