বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

৭০ টাকাতেই মিলবে টিসিবির চিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বর্ধিত মূল্য প্রত্যাহার করে কেজিপ্রতি চিনির দাম ৭০ টাকা বহাল রাখার ঘোষণা দিয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বৃহস্পতিবার (৭ মার্চ) পণ্যের মূল্যে আবার সমন্বয় করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

এর আগে, গতকাল টিসিবি ভর্তুকি মূল্যের চিনির দাম বাড়ায়। এক লাফে কেজিতে ৩০ টাকা বাড়িয়ে চিনির নতুন দর নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

এর আগে টিসিবিতে চিনির সর্বোচ্চ দর ছিল ৭০ টাকা।
বুধবার টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে চিনির দর বাড়ানোর বিষয়টি উল্লেখ করে বলা হয়, নিম্নআয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে চালসহ টিসিবির পণ্য (ভোজ্যতেল ও ডাল) বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। 

সরবরাহ না থাকায় গত বছর আগস্টে চিনি বিক্রি করেনি টিসিবি। পরের ২-৩ মাস কিছু কিছু এলাকায় ৭০ টাকা দরে চিনি বিক্রি করে সংস্থাটি। তবে মাঝে গত ২-৩ মাস চিনি বিক্রি বন্ধ ছিল।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ