বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

রমজানে ভারতীয় ভিসা আবেদনের নতুন সময়সূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রমজান মাস উপলক্ষ্যে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভ্যাক) ভিসার আবেদন গ্রহণের নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

শ‌নিবার (৯ মার্চ) ঢাকার ভারতীয় হাইক‌মিশন তাদের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ তথ্য জা‌নিয়েছে।

ভারতীয় হাইক‌মিশন জানায়, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে আগামী ১২ মার্চ থেকে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, যমুনা ফিউচার পার্ক, বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভিসার আবেদন গ্রহণ করবে।

ভারতীয় ভিসা আবেদন করার নিয়ম-
বাংলাদেশিদের দ্রুত ভিসা দিতে বড় সিদ্ধান্ত নিলো ভারতীয় দূতাবাস
বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট রয়েছে তাদের বিকেল সাড়ে ৩টার আগে আইভ্যাক জেএফপিতে পৌঁছানোর জন্য অনুরোধ করেছে হাইক‌মিশন।

বাংলাদেশিদের জন্য ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে ১৬টি ভারতীয় ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক) আছে। সেগুলো হলো-  ঢাকা (যমুনা ফিউচার পার্ক ), যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও কুষ্টিয়া আইভ্যাক। রাজধানীতে যমুনা ফিউচার পার্কে রয়েছে সবচেয়ে বড় ভারতীয় ভিসা আবেদন সেন্টার।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ মার্চ থেকে রমজান মাস শুরু হবে। গত বছরও রমজান উপলক্ষ্যে নতুন সময়সূচি ঘোষণা করেছিল ভারতীয় হাইকমিশন। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ