বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

ইফতারের সময় মেট্রোরেলে খাবার গ্রহণ করা যাবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইফতারের সময়ে কনকোর্স প্লাজা, প্লাটফর্ম ও মেট্রোরেলের ভেতরে খাবার গ্রহণ করা যাবে না বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রোববার (১০ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

তিনি বলেন, ইফতারের সময়ের আগে-পরে ২৫০ এমএল বোতল বহন করা যাবে। এক্ষেত্রে অবশ্যই পানির বোতল যেখানে-সেখানে ফেলা যাবে না। নির্ধারিত বিনে ফেলতে হবে। ট্রেনের ভেতরে ও বাইরে এলইডি স্ক্রিনে ইফতারের সময়সূচি প্রদর্শিত হবে।

এদিকে রমজান মাসের প্রথম ১৫ দিন মেট্রোরেল চলাচলে সময়ের কোনো পরিবর্তন করবে না কর্তৃপক্ষ। তবে শেষ ১৫ দিন ট্রেন চলাচলের সময় উভয় দিকে এক ঘণ্টা করে বাড়বে। মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছাড়বে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ