শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী

প্রস্তাবিত বাজেটে মন্ত্রিসভার অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বিকাল ৩টায় শুরু হতে যাওয়া অধিবেশনে এই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এর আগে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন বাজেট পেশের সুপারিশ করবেন।

অর্থমন্ত্রী হিসেবে মাহমুদ আলী প্রথমবারের মতো বাজেট উপস্থাপন করবেন। দেশের ইতিহাসে ৫৩তম বাজেট পেশ করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন টানা চতুর্থ মেয়াদের সরকারের প্রথম বাজেট এটি, আর দেশ পরিচালনায় আওয়ামী লীগ সরকারের ছয় মেয়াদের ২৬তম বাজেট। এবারের বাজেট বক্তব্যের শিরোনাম ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’। আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ