শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

পশুর হাটে হয়রানি হলে দ্রুত ব্যবস্থা: আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
পশুর হাটে হয়রানি হলে দ্রুত ব্যবস্থা: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, কোরবানির পশুর হাটে কোনো ধরনের হয়রানি হলে তা পুলিশের হট লাইনে জানালে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বৃহস্পতিবার (১৩ জুন) গাবতলী হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ঈদের ছুটিতে ফাঁকা বাড়ির নিরাপত্তায় সবাইকে সতর্ক থাকতে হবে। পুলিশও সতর্কতার সঙ্গে কাজ করবে। আইনশৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনায় পশুর গাড়ি নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো সুনির্দিষ্ট তথ্য ছাড়া কোরবানির পশুর গাড়ি আটকানো যাবে না। হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন রয়েছে। কোরবানির পশুর হাটে কোনো ধরনের হয়রানির ঘটনা ঘটলে পুলিশের হট লাইনে ফোন করে অভিযোগ জানাতে পারবেন ক্রেতা বিক্রেতা উভয়ই। কোনো ধরনের হয়রানি হলেই আইনশৃঙ্খলা বাহিনী হেল্প করবে।

সড়কে গাড়ি চালানোর বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, ফিটনেসবিহীন কোনো গাড়ি সড়কে চলাচল করবে না। পাশাপাশি চালককে অবশ্যই নির্ঘুম থেকে গাড়ি চালাতে হবে। এছাড়া, চালকের লাইসেন্স আছে কিনা তা যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে। দুর্ঘটনা কারো জন্যই কাম্য হতে পারে না। আমরা চাই, সবাই আনন্দে এবং স্বাচ্ছন্দে ঈদে উপভোগ করুক। সেজন্য প্রত্যেকেরই সহযোগিতা দরকার।

হাআমা/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ