শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

হজের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৭ হাজি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

এই বছর পবিত্র হজ সম্পন্ন হয় ১৬ জুন। হজ পালন শেষ হওয়ার চার দিন পর বৃহস্পতিবার (২০ জুন) সৌদি আরব থেকে নিজ দেশে ফিরেছেন ৪১৭ জন হাজি। বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফেরেন হাজিরা। আর এই ফ্লাইটের মাধ্যমেই শুরু হয় হজ-২০২৪ এর আনুষ্ঠানিক ফিরতি যাত্রা।

শুক্রবার (২১ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রে এই তথ্য জানা যায়। ২০ জুন থেকে শুরু হয় হজের প্রথম ফিরতি ফ্লাইট। আর হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি দেশে আসবে আগামী ২২ জুলাই।

গত ৯ মে ৪১৫ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট বিজি ৩৩০১ কাবার উদ্দেশে যাত্রা করেছিল। এই ফ্লাইটের মাধ্যমেই হজ-২০২৪ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিলেন হজযাত্রীরা। সর্বশেষ ফ্লাইট ছিল ১২ জুন।

হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রে জানা যায়, এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী সৌদি আরব যান হজ করতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৯৫ জন। আর বাংলাদেশ থেকে সর্বমোট ২১৮টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছিলেন তারা।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশের জন্য হজের কোটা ছিল ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের। এর মধ্যে সরকারি ব্যবস্থায় ১০ হাজার ১৯৮ জন এবং বাকি ১ লাখ ১৭ হাজার জন বেসরকারি খাতের মাধ্যমে যাওয়ার কথা ছিল। তবে কোট বেশি থাকলেও হজে যেতে নিবন্ধন কম হয়।

পোর্টালে দেওয়া তথ্যমতে আরও জানা যায়, এবছর হজ পালন করতে গিয়ে ৩১ জন বাংলাদেশির মৃত্যু হয়। তাদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৬ জন নারী। তাদের মধ্যে মক্কায় ২৪ জন, মদিনায় ৪ জন, জেদ্দায় ১ জন এবং মিনায় ২ জন মারা যান।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ