সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

চাকরিকে ইবাদত মনে করি, এর মাধ্যমে জান্নাতে যেতে চাই : যশোরের এসপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
যশোরে নবাগত পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম-ছবি: সংগৃহীত

চাকরিকে ইবাদত মনে করি, এর মাধ্যমে আমি জান্নাতে যেতে চাই : যশোরের এসপি

যশোরে নবাগত পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম বলেছেন, ‘চাকরিকে রুটি-রুজির পাশাপাশি আমার ইবাদত মনে করি। এই কাজের মাধ্যমে আমি জান্নাতে যেতে চাই।’

বুধবার (১০ জুলাই) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যশোরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

মো. মাসুদ আলম বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সমাজের আয়না। সাংবাদিক ও পুলিশ একে অপরের সহায়ক। যদি আপনারা আমাদের সহায়তা করেন, যশোরকে আমরা শান্তি ও স্বস্তির জেলায় পরিণত করতে পারি। আপনাদের সহযোগিতা পেলে যশোরকে কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাস মুক্ত করা সম্ভব।

তিনি বলেন, আমি সত্য, ন্যায় ও কল্যাণের সাথে থাকতে চাই। আপনাদের কাছে প্রত্যাশা, আপনারা সত্য তথ্য দেবেন। আমরা শতভাগ যাচাই করে পদক্ষেপ নেব। তদবির করে আমি পোস্টিং নিইনি। আমার বদলিরও ভয় নেই। বদলির অর্ডার হলে চলে যাব। আমি এসেছি, কাজ করতে চাই। 
সন্ত্রাসীদের যে তালিকা আমাদের কাছে আসবে, তালিকা অনুযায়ী যাচাই-বাছাই করে কাজ করব। কার রঙ কালো, কার রঙ সাদা সন্ত্রাসীদের ক্ষেত্রে তা বিবেচ্য হবে না।

প্রঙ্গঙ্গত, এসপি মো. মাসুদ আলম গত ৮ জুলাই যশোরে যোগ দেন। জানা যায়, এর আগে তিনি মাদারীপুরে দায়িত্ব পালন করেছিলেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ