সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

কোটা বহালের রায় বাতিল চেয়ে সরকারের আপিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হাইকোর্টে। ফাইল ছবি

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেছে সরকার।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে আপিলের বিষয়টি নিশ্চিত করেছে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা।

এর আগে, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কর্মকর্তারা বলেছিলেন, আজ লিভ টু আপিল দায়ের করা হবে। লিভ টু আপিল দায়েরের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

গত রোববার (১৪ জুলাই) কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হয়েছে। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ ২৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করেন।

এ রায় প্রকাশের পর সংশ্লিষ্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, আপিল বিভাগ আদেশ দিয়েছেন কোটার বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে। আগামী ৭ আগস্ট শুনানির দিন রেখেছেন। তাই আপাতত হাইকোর্টের রায় কার্যকর হবে না।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ