সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

মহাখালীতে রেললাইন অবরোধ, ঢাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকার মহাখালী ও নাখালপাড়া এলাকায় বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর থেকে রেলপথ অবরোধ করে রেখেছেন কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গেছে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ।

বিষয়টি নিশ্চিত করে কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন জানান, মহাখালী ও নাখালপাড়া এলাকায় ট্রেন চলার পথে বাধা সৃষ্টি হয়েছে। এতে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। দুটি ট্রেন আটকে পড়েছে বলে জানান তিনি।  

গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষের পর ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন কোটা আন্দোলনকারীরা।

এ কর্মসূচির কারণে সকাল থেকে রাজধানীতে গণপরিবহনের সংকট দেখা দিয়েছে। রাজধানীর শনির আখড়া ও মাতুয়াইলে সড়ক অবরোধ করে রাখায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ