শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বেপরোয়া ট্রাক কেড়ে নিলো মাদরাসা ছাত্র আফফানের প্রাণ সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে পুতিনের স্বীকারোক্তি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায়

সোহরাওয়ার্দী উদ্যানের মহাসম্মেলনে একাত্মতা ঘোষণা তানযীম বোর্ডের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের নতুন পরিস্থিতিতে দাওয়াত ও তাবলিগের মেহনত, কওমি মাদরাসাগুলোর হেফাজত ও দ্বীনি জিম্মাদারী আরো সুচারুরূপে রক্ষণাবেক্ষণের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় উলামা মাশায়েখদের আহ্বানে আগামী ৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী মহাসম্মেলন।

এ সম্মেলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ’র সভাপতি ও বগুড়ার জামিল মাদরাসার মুহতামিম মুফতি আরশাদ রাহমানী।

আজ রবিবার (৩ নভেম্বর) বোর্ডটির দফতর সম্পাদক মুহা. আহসান হাবীব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের অন্তর্ভূক্ত মাদারিসের দায়িত্বশীল, শিক্ষক-ছাত্রদের আগামী ৫ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসম্মেলনে যথাসম্ভব উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ