সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফ্যামিলি কার্ডে বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা, ৪ কোটি পরিবার পাবে সুবিধা গফরগাঁওয়ে ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ভারতীয় ভিসায় আইভ্যাকের নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা হজ শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি বিজেপিকে ঠেকাতে বিরোধীদের প্রতি যে বার্তা দিলেন ওয়াইসি রাতে পরিবর্তন হচ্ছে কাবার গিলাফ, ১১ মাসে যেভাবে তৈরি হয়েছে নতুন কিসওয়া মহররমের চাঁদ দেখতে মঙ্গলবার বৈঠকে বসছে কমিটি

প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, প্রতিবন্ধীদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। তারা সমাজের বোঝা নয়।

প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর ২০২৪) দুপুরে রাঙ্গামাটির কাউখালি উপজেলার জামিয়া শায়খ জমিরউদ্দীন আল ইসলামিয়া মাদ্রাসা আয়োজিত শিক্ষা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন,  প্রতিবন্ধীদের জন্য ধর্মীয় ও কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। এ জাতীয় শিক্ষা তাদেরকে স্বনির্ভর হতে বিশেষভাবে সহায়তা করবে। তারা সমাজে সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারবে। এছাড়া এরূপ শিক্ষার মাধ্যমে তাদের মনোবল, দক্ষতা ও নৈতিকতার বিকাশ ঘটবে।

উপদেষ্টা এ মাদ্রাসার ব্রেইল পদ্ধতিতে অন্ধ ছাত্রদের পবিত্র কুরআন, বাংলা, গণিত, ইংরেজি ও সমাজ শিক্ষা দানের কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।

আল মানাহিল ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ হেলাল উদ্দিন বিন জমিরউদ্দীনের সভাপতিত্ব এ সেমিনারে মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সেমিনার শেষে উপদেষ্টা শায়খ জমিরউদ্দীন জামে মসজিদের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এর আগে সকালে উপদেষ্টা হাটহাজারি থানা মডেল মসজিদের স্থান পরিদর্শন করেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ