মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ

হজ-ওমরাহকেন্দ্রিক জটিলতা নিরসনের দাবি হাব উলামা সোসাইটির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করে রমজান মাসে পবিত্র ওমরার ভিসা বন্ধ এবং হজযাত্রীদের ন্যূনতম ১৫ বছর বয়সসীমা নির্ধারণের কারণে সৃষ্ট জটিলতা নিরসনে অবিলম্বে সরকারের হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন (হাব) সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার।

রবিবার (১৬ মার্চ) রাজধানীর বিজয়নগরের একটি রেস্টুরেন্টে হাব ওলামা সোসাইটি আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাব সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার বলেন, রমজানে ওমরার প্যাকেজ নির্ধারণ করে এজেন্সিগুলো টিকেট ক্রয় এবং মক্কা-মদিনায় হোটেল বুকিং করে রেখেছে। এখন ওমরার ভিসা বন্ধ করার কারণে হাজার হাজার মানুষ ওমরায় যেতে পারছেন না।

এর ফলে এজেন্সিগুলো বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়েছে। অবিলম্বে এই সমস্যা সমাধানে সরকারের পদক্ষেপ নিতে হবে এবং এয়ার লাইন্সগুলোর পক্ষ থেকে টিকিটের টাকা ফেরত দিতে হবে।

অনুষ্ঠানে হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার ক্ষোভ প্রকাশ করে বলেন, সৌদি সরকার কর্তৃক হজযাত্রীদের বয়সসীমা সর্বনিম্ন ১৫ নির্ধারণ করে দেওয়ার ফলে কয়েক হাজার হাজি হজে যেতে পারবে না। কারণ অনেকেই সপরিবারে হজে যাওয়ার উদ্দেশ্যে নিবন্ধন করেছে, যেখানে তার ১৫ বছরের নিচের সন্তানও রয়েছে।

অনতিবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলে বাংলাদেশ সরকারকে উদ্যোগ নিতে হবে।

হাব নেতৃবৃন্দ হাজিদের জন্য ২০ মার্চের মধ্যে মক্কা-মদিনায় বাড়ি ভাড়া করার নির্দেশনা বাতিলের দাবি জানান। এ সময় নেতৃবৃন্দ বিক্রিত টিকিটের কমিশন পূর্বের ন্যায় পুনর্বহাল এবং হজ লাইসেন্স নবায়নের পর তা হাবের মাধ্যমে বিতরণের দাবি জানান।

নবনির্বাচিত হাব সহ-সভাপতি ও হাব উলামা সোসাইটি সভাপতি হাফেজ নূর মোহাম্মদের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে হাবের নবনির্বাচিত কেন্দ্রীয় ও আঞ্চলিক দায়িত্বশীলদের সম্মাননা প্রদান করা হয়।

এতে উপস্থিত ছিলেন হাবের প্রতিষ্ঠাকালীন মহাসচিব ইয়াকুব শরাফতি, আব্দুল হামিদ, জাহিদ আলম, এম এন এইচ খাদেম দুলাল, জুনায়েদ গুলজার, নূর আহমদ, মাওলানা মতিউর রহমান গাজীপুর, মাওলানা হানজালা, হেদায়েতুল্লাহ হাদী, তাজুল ইসলাম, আহমদ বিন নূর, মাওলানা তোফায়েল আহমদসহ সোসাইটির সদস্য এবং বিভিন্ন এজেন্সির স্বত্বাধিকারীরা।

নারনা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ