মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ

এবার ঈদে দেশের নাগরিকরা পাচ্ছেন দীর্ঘ ছুটির সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এই ছুটি ছাড়াও রয়েছে মহান স্বাধীনতা দিবস, শবে কদর এবং সাপ্তাহিক ছুটি, যার ফলে দেশে কার্যত একটি দীর্ঘ ছুটির অবস্থার সৃষ্টি হতে যাচ্ছে। ঈদের আগে ও পরে মোট ১১ দিনের মধ্যে মাত্র ২ দিন অফিস খোলা থাকবে।

চাঁদ দেখার ওপর নির্ভর করে ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। এই সম্ভাব্য তারিখ অনুযায়ী, ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ঈদের দিন সাধারণ ছুটি এবং ঈদের আগের ও পরের দুই দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি হিসেবে নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, ২৮ মার্চ (শুক্রবার) সাপ্তাহিক ছুটির দিন হিসেবে রয়েছে, পাশাপাশি একই দিনে পবিত্র শবে কদরেরও ছুটি। এর আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের ছুটি থাকবে, এবং ২৭ মার্চ (বৃহস্পতিবার) অফিস খোলা থাকবে।

ছুটি শেষে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খুলবে, তারপর আবার সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। অর্থাৎ ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে অফিসে কার্যক্রম চলবে মাত্র ২ দিন—২৭ মার্চ এবং ৩ এপ্রিল।

ছুটির বিধিমালা অনুযায়ী, দুটি ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়া যাবে না, তবে অর্জিত ছুটি নেওয়ার সুযোগ রয়েছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ