মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ

ঈদে বিশেষ সম্মানী পাচ্ছেন ইমাম ও মুয়াজ্জিনরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন মসজিদসমূহের ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ সম্মানী প্রদান করা হবে। বৃহস্পতিবার (২০ মার্চ) ডিএসসিসির নগর ভবনের বুড়িগঙ্গা হলে করপোরেশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। 

সিদ্ধান্ত অনুযায়ী, ইমাম ও মুয়াজ্জিনদের জনপ্রতি যথাক্রমে ৩ হাজার টাকা ও ১ হাজার ৫০০ টাকা করে প্রদান করা হবে। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের উৎসব ভাতা প্রতি ঈদে দুই হাজার টাকার পরিবর্তে ৩ হাজার টাকা প্রদানের সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া অন্য ধর্মালম্বীদের ক্ষেত্রে বছরে একবার ৪ হাজার টাকার পরিবর্তে ৬ ছয় হাজার টাকায় উন্নীতকরণ করা হয়েছে।
 
সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বসবাসরত নগরবাসীকে সহজে ও বিধি মোতাবেক সেবা প্রদানের লক্ষ্যে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়ন্ত্রণাধীন কবরস্থান পরিচালনা নীতিমালা-২০২০’ সংশোধনপূর্বক ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়ন্ত্রণাধীন কবরস্থান পরিচালনা নীতিমালা-২০২৫’ এর নীতিগত অনুমোদন দেওয়া হয়। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তর সংস্থার প্রতিনিধির সমন্বয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালনা কমিটির ২৫ জন সদস্য এই সভায় অংশগ্রহণ করেন। 

সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞাসহ সব বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ