শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ডাকাতের কবলে পড়ে আহত নাশিদশিল্পী শেখ এনাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জনপ্রিয় নাশিদশিল্পী শেখ এনাম গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতের কবলে পড়েছেন। এ সময় ডাকাতরা তাকে ছুরি দিয়ে আহত করে। তিনি বর্তমানে হবিগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন। 

রোববার (২০ এপ্রিল) গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেটে ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ এলাকায় তিনি ডাকাত দলের কবলে পড়েন। 

জানা যায়, ডাকাতরা গাড়িতে হামলা চালিয়ে শেখ এনাম এবং তার সঙ্গে থাকা ড্রাইভারকে মারধর করে মোবাইল, মানিব্যাগ ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। 

ডাকাতির কবলে পড়ার পরের মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে শেখ এনাম বলেন, চলন্ত অবস্থায় আমাদের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা লোহা জাতীয় কোনো ব্স্তু ছুড়ে মারে। আমরা মনে করি যে, হয়ত গাড়ির কোনো নাট ইত্যাদি খুলে গেছে। এটা দেখার জন্য গাড়ি থামাই এবং তখনই আক্রমণের শিকার হই।

শেখ এনামের ঘনিষ্ঠজন এবং আওয়ার ইসলামের কিশোরগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসান ফেসবুকে লিখেন- ‘ঘটনার পরপরই এনাম ভাই আমাকে ফোনে বিস্তারিত জানান। রাস্তায় চলাচলে সকলেরই সতর্ক থাকা প্রয়োজন।’

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ