সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

আগামী ৫-৬ দিনে বুঝা যাবে আমরা কোথায় যাচ্ছি : প্রেস সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী পাঁচ-ছয়দিন খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

প্রেস সচিব বলেন, আগামী পাঁচ-ছয়দিনে আমরা বুঝব, আমরা কোথায় যাচ্ছি। তবে যাই কিছু হোক না কেন, নির্বাচনে দেরি হবে না।

এ বিষয়ে প্রধান উপদেষ্টা দৃঢ় অবস্থানে আছেন। জনগণের অংশগ্রহণ থাকলে সুষ্ঠু নির্বাচনে কোনো বাধা থাকবে না। এ সময় শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

শফিকুল আলম বলেন, এই সরকার ক্ষতিগ্রস্ত অবস্থায় দেশ পরিচালনার দায়িত্ব পায়। সেখান থেকে দেখলে অন্তর্বর্তী সরকার ভালো কাজ দেখাতে পেরেছে বলা যায়।

চাঁদাবাজির বিষয়ে প্রেস সচিব বলেন, এ বিষয়ে সরকারের জিরো টলারেন্স। প্রমাণ পেলে যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

স্বাধীনতার ৫৪ বছরেও রাজনৈতিক দলগুলোর ফান্ড রেইজিং-এর বিষয়ে স্বচ্ছতা নেই, যেটি দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ