সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

ভোটের আগে লটারির মাধ্যমে বদলি হবেন সব এসপি-ওসি: স্বরাষ্ট্র উপদেষ্টা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনের আগে দেশের সব জেলা পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লটারির মাধ্যমে বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্বাচনী প্রস্তুতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মপরিকল্পনা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনের আগে এসপি ও ওসিদের লটারি করে নতুন পোস্টিং দেওয়া হবে। গণমাধ্যমের সামনে লটারি করে বদলির এই প্রক্রিয়া সম্পন্ন হবে, যাতে কোনো পক্ষপাতের সুযোগ না থাকে।”

তিনি আরও বলেন, “প্রার্থীরা সাধারণত তাদের পছন্দের ডিসি বা ওসি চান। এবার সে সুযোগ আর থাকবে না। সবাইকে নিরপেক্ষভাবে বদলি করা হবে, যেন নির্বাচন সুষ্ঠু হয়।”

উপদেষ্টা জানান, নির্বাচনের সময় প্রায় ৮ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন এবং তাদের সবাইকে প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি বলেন, “গতকাল প্রধান উপদেষ্টা নির্বাচনী প্রস্তুতির ঘোষণা দিয়েছেন। আজকের সভা তারই অংশ। নির্বাচনে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা এবং নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ