সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল রাজধানীতে ২ নারীর লাশ উদ্ধার প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঝিনাইদহ সীমান্তে ঢাকা দক্ষিণ আ'লীগের দপ্তর সম্পাদক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

(খালিদ হাসান বিন শহীদ)

ঝিনাইদহরে মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন দালালসহ ঢাকা দক্ষিণের আ'লীগের দপ্তর সম্পাদক  রিয়াজ উদ্দিন জনতার হাতে আটক হয়। পরে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী।

শনিবার সকালে স্বরুবপুর ইউনিয়নের পেপুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিয়াজসহ ৩ জন দালাল জেলেপোতা মাঠ দিয়ে ঢাকা দক্ষিণ আ'লীগের দপ্তর সম্পাদক  রিয়াজ উদ্দিনকে ভারতে পাচার করার সময় স্থানীয় জনতার হাতে আটক হয়। খবর পেয়ে শ্যামকুর বিওপি ও মহেশপুর থানা পুলিশ ঘটনাস্তলে যায় এবং পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

স্থানীয় শ্যামকুড় ইউপির মেম্বার তরিকুল ইসলাম তরু জানায়, দালালরা উক্ত ব্যক্তিকে মাঠের মধ্যে  রাস্তা দিয়ে মোটরসাইকেল যোগে নিয়ে যাওয়ার সময় রাস্তা কাঁচা থাকায় ফেরার সময় স্থানীয় লোকজন তাদেরকে আটক করলে আ'লীগ নেতা রিয়াজউদ্দিন স্বীকার করেন দালালরা তাকে ৩ দিন ধরে আটক রেখেছে এবং তার কাছে থাকা ৩ লক্ষ ৬০ হাজার টাকা ও এটিএম কার্ড নিয়ে নেয়।

ঘটনাটি মেম্বার থানা পুলিশকে জানালে থানার এসআই আলমগীর হাজির হয়। অপর দিকে খবর পেয়ে বিজিবিই ঘটনাস্থলে আসে। পরে তাদেরকে থানায় নিয়ে আসা হয়। অপর দালালরা হলো পেপুলবাড়িয়া গ্রামের ফয়েজ ও মিরাজ। এরা সকলেই মানব চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। গত ২ মে উক্ত দালাল রিয়াজ পেপুলবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয়েছে।

এ বিষয়ে মহেশপুর থানায় ওসি সাজজাদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান খবর পেয়ে ৪ জনকে থানা নিয়ে আসা হয়েছে এক জনের বাড়ি চাদপুর মতলব থানায়। তার বাপের নাম আবুল হোসেন ব্যাপারী। সে ঢাকা দক্ষিণের আ'লীগের নেতা। তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলার রয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ