সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল রাজধানীতে ২ নারীর লাশ উদ্ধার প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনাসদস্য দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনাসদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১১ আগস্ট) কেরাণীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শনের পরে তিনি এ কথা বলেন। তিনি জানান, নির্বাচনে পুলিশ সদস্যদের বডি ক্যামেরা থাকবে এবং ভোট যেন সুষ্ঠু ও উৎসবমুখর হয় সেজন্য সরকারের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। পাশাপাশি রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতাও কামনা করেন।

জুলাই-আগস্টের মামলায় নিরীহ মানুষদের হয়রানির বিষয়ে তিনি বলেন, “টাকার লোভে অনেকের নামে মামলা হয়েছে, নিরীহদের আইনের আওতায় না আনার বিষয়ে সতর্ক থাকতে হবে।” স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন হয়রানি রোধে কাজ করছে।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “গত জুলাইয়ের তুলনায় এখন অনেক উন্নতি হয়েছে। তবে এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারিনি। স্বাধীনতার পর থেকে এমন ভালো পরিস্থিতি বিরল।” এর মধ্যেও নির্বাচন আয়োজন করতে কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেন তিনি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ