সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল রাজধানীতে ২ নারীর লাশ উদ্ধার প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের অংশগ্রহণ ও আগ্রহ বাড়াতে প্রতিটি ভোটকেন্দ্রে তাদের জন্য আলাদা বুথ থাকবে। ছেলে-মেয়ে এবং নারী-পুরুষের জন্য পৃথক বুথের ব্যবস্থাও থাকবে।

সোমবার (১১ আগস্ট) সকালে ঢাকা-৩ আসনের দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় (৩নং) ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ তথ্য দেন।

তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেক আগে থেকেই নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে বডি-অন ক্যামেরা থাকবে, যাতে নির্বাচন সুষ্ঠু হচ্ছে কি না তা জেলা ও কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা যায়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এবারের নির্বাচন উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুলিশ, বিজিবি ও কারারক্ষীদের কাছে কিছু বডি-অন ক্যামেরা রয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর জন্য নতুন করে আরও ৪০ হাজার বডি-অন ক্যামেরা কেনার সিদ্ধান্ত হয়েছে।”

একটি বিশেষ দল বাসস্ট্যান্ড ও টেম্পোস্ট্যান্ড দখল করে রেখেছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোনো ধরনের চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না। ইতোমধ্যে অনেক চাঁদাবাজকে আইনের আওতায় আনা হয়েছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ