সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল রাজধানীতে ২ নারীর লাশ উদ্ধার প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচনকালীন সরকারে থাকছেন না আসিফ মাহমুদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা পদে থাকবেন না। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ‘ঠিকানা’ আয়োজন করা ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ শীর্ষক অনুষ্ঠানে মঙ্গলবার তিনি এ তথ্য জানান।

আসিফ মাহমুদ বলেন, “২০১৮ সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত। তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাচ্ছি।”

এ সিদ্ধান্তের পর প্রশ্ন উঠেছে, তিনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। এনসিপি বা অন্য কোনো দলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না—এ বিষয়ে এখনো স্পষ্টতা নেই। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসিফ সরাসরি কোনো দলের সঙ্গে যোগ না দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচন করতে পারেন এবং সেই ক্ষেত্রে এনসিপির সমর্থনও পেতে পারেন।

রাজনীতিতে শেষ বলে কিছু নেই। আসিফ মাহমুদ কি নির্বাচনের মাঠে নামবেন, নাকি গ্যালারিতে দর্শকের ভূমিকা পালন করবেন—সময়ই তার উত্তর জানাবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ