শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ৪০ দেশের প্রতিনিধি, শেষ হলো আন্তর্জাতিক সংলাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কক্সবাজারে অনুষ্ঠিত তিন দিনের আন্তর্জাতিক সংলাপ মঙ্গলবার (২৬ আগস্ট) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে শেষ হয়েছে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে আয়োজিত এ সংলাপের শেষ দিনে ৪০টি দেশের প্রতিনিধি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

সকাল থেকে তারা দু’দলে বিভক্ত হয়ে উখিয়ার ক্যাম্প-৪ ও বালুখালী শিবিরের কার্যক্রম ঘুরে দেখেন। এসময় জাতিসংঘের খাদ্য কর্মসূচির ই-ভাউচার আউটলেট, ফ্রেন্ডশিপ হাসপাতালসহ বিভিন্ন মানবিক সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন প্রতিনিধিরা।

রোহিঙ্গা নারীদের হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে তারা দীর্ঘ সময় আলাপ করেন এবং তাদের জীবনের সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শোনেন। প্রতিনিধিরা রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে সহায়তা বাড়ানোর আশ্বাস দেন।

রোববার শুরু হওয়া এ আন্তর্জাতিক সংলাপে রোহিঙ্গা সংকটের রাজনৈতিক, মানবিক ও কূটনৈতিক দিক নিয়ে গভীর আলোচনা হয়। মূল লক্ষ্য ছিল—সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার নতুন পথ তৈরি এবং বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ।

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটে এই আন্তর্জাতিক সংলাপের।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ