শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় ৪ উপদেষ্টার সমন্বয়ে কমিটি: ফাওজুল কবির খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে তাদের দাবিগুলো পর্যালোচনার জন্য কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।

বুধবার (২৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, চারজন উপদেষ্টা এবং বুয়েট ও ডিপ্লোমা শিক্ষার্থীদের প্রতিনিধিদের নিয়ে এ কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, “শিক্ষার্থীদের তিন দফা দাবি যৌক্তিকভাবে পর্যালোচনা করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; গৃহায়ন ও গণপূর্ত; এবং শিক্ষা উপদেষ্টাকে নিয়ে একটি সমন্বিত কমিটি কাজ করবে।”

উল্লেখ্য, তিন দফা দাবিতে মঙ্গলবার (২৬ আগস্ট) পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করে রাখেন বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ে সুস্পষ্ট আশ্বাস না পাওয়ায় বুধবার (২৭ আগস্ট) তারা ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করেন এবং শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ