শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

ইফার ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, কওমি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি/২০২৫ খ্রিস্টাব্দ উপলক্ষে বিভিন্ন বিভাগে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। এতে অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি কওমি মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণের বিশেষ সুযোগ রয়েছে। 

প্রতিযোগিতার বিভাগসমূহ:
১. ক্বিরাত (ছাত্র)
২. আযান (ছাত্র)
৩. হামদ-নাত (ছাত্র-ছাত্রী)
৪. ইসলামি সংগীত (ছাত্র-ছাত্রী)
৫.  ইসলামি বক্তৃতা (ছাত্র-ছাত্রী)
৬. রচনা প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী)

তারিখ ও সময়:
ক্বিরাত ও আযান প্রতিযোগিতা: ১৪ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০টা
হামদ-নাত প্রতিযোগিতা: ১৫ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০টা
ইসলামী সংগীত প্রতিযোগিতা: ১৬ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০টা
ইসলামি বক্তৃতা প্রতিযোগিতা: ১৭ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০টা
রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান: ১৮ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০টা
স্থান: ইসলামিক ফাউন্ডেশন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২১৭

অংশগ্রহণের শর্তাবলি:
প্রতিযোগিতায় সরকারি/বেসরকারি মাদরাসার ৫ম থেকে ৮ম শ্রেণি ও ক্বওমি মাদরাসার সমমানের ছাত্র-ছাত্রীরা অংশ নিতে পারবে।

ক্বিরাত, আযান, হামদ-নাত, সংগীত এবং বক্তৃতা প্রতিযোগিতায় আলাদাভাবে বিচারকমণ্ডলী থাকবেন।

রচনা প্রতিযোগিতার বিষয়: ‘কিশোরদের মাঝে মহানবী (সা.)-এর জীবনাদর্শ প্রচার ও প্রসার।’

বিশেষ দিকনির্দেশনা:
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের নাম, শ্রেণি, প্রতিষ্ঠানের নাম, অভিভাবকের মোবাইল নম্বর ইত্যাদি তথ্য ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে জমা দিতে হবে।

বিস্তারিত জানতে যোগাযোগ:
☎ মোবাইল: ০১৯১১-২২৩৩৫৮
? ই-মেইল: ifacoordination@gmail.com

প্রিয় শিক্ষার্থীরা, আসুন আমরা সবাই অংশগ্রহণ করি এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শকে হৃদয়ে ধারণ করি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ