শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

মৌসুমি সবজির ন্যায্য মূল্য থেকে বঞ্চিত কৃষকরা : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কৃষকরা দীর্ঘদিন ধরে মৌসুমি সবজির ন্যায্য দাম থেকে বঞ্চিত হয়ে আসছেন। “ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ কৃষকদের সেই দুঃখ ঘোচাবে। টেকসই, বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এই প্রযুক্তি বাংলাদেশের কৃষিকে আধুনিকতার পথে এগিয়ে নেবে,” তিনি মন্তব্য করেন।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মেদুলিয়া গ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “এই আয়োজন শুধু একটি প্রযুক্তি বিতরণ নয়, বরং কৃষি খাতে নতুন যুগের সূচনা। কৃষকরা তাদের উৎপাদিত মৌসুমি সবজি সংরক্ষণের সুযোগ পাবেন। ফলে বাজারে চাহিদা অনুযায়ী সঠিক সময়ে সরবরাহ করা সম্ভব হবে এবং কৃষকরা ন্যায্য মূল্য পাবেন।”

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে কৃষি মন্ত্রণালয় বাস্তবায়ন করছে ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি প্রকল্প’। এর অংশ হিসেবেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাদফুল আলম, প্রকল্প পরিচালক জুবেইর মাসরুর, মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ