শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এই রোডম্যাপ ঘোষণা করেন।

এ সময় তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২৪টি পরিকল্পনা নেয়া হয়েছে। রোজার আগেই নির্বাচন হবে তাই ভোটের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।

আখতার আহমেদ বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হবে। যা চলবে অক্টোবর পর্যন্ত। এছাড়া নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

ভোটকেন্দ্র ঘিরে পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, প্রতি বুথে ৬০০ পুরুষ ও ৫০০ নারী রাখার চিন্তা করছি। ভোটগ্রহণের ৩০ দিন আগেই আমরা এই সংখ্যা প্রকাশ করবো। এছাড়া সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি ইতোমধ্যে শেষ হয়েছে। আশা করছি, যত দ্রুত সম্ভব এই বিষয়ে গেজেট প্রকাশ করা হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ