শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

ভিপি নূরের উপর হামলায় তীব্র নিন্দা জমিয়তের, বিচার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরের উপর হামলা ও তাকে রক্তাক্ত করার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এই মূহুর্তে দেশে এ রকম হামলা কোন ভাবেই মেনে নেয়া যায় না। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই আমরা। সরকারকে সবার সাথেই নিরপেক্ষ আচরণ করতে হবে।

আজ রাতে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মাওলানা ইউসুফী এ সব কথা বলেন।

তিনি উক্ত বিবৃতিতে আরো বলেছেন, ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধেও সরকারকে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

দেশে এই মূহুর্তে কোন প্রকার অরাজক পরিস্থিতি কাম্য নয় উল্লেখ করে তিনি  বলেন, দেশের মানুষ অশান্তি ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে নতুন নতুন ইস্যু সৃষ্টির জন্য নয়।একটার পর একটা ইস্যু সামনে নিয়ে আসার নেপথ্যে কারা পরিকল্পনা করছেন তাও দেশবাসীর নিকট স্পষ্ট করার দাবি জানান তিনি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ