শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

পক্ষপাতদুষ্ট আচরণ করছে নির্বাচন কমিশন : এস এম ফরহাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ ও অসংগতির অভিযোগ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ। তিনি বলেন, পক্ষপাতদুষ্ট আচরণ করছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে উদয়ন স্কুল কেন্দ্রে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এস এম ফরহাদবলেন, নির্বাচনে আমরা বেশ কিছু অসংগতি লক্ষ্য করছি। বুথের ১০০ মিটারের মধ্যে লিফলেট বিতরণে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করে অব্যাহতভাবে এসব ঘটনা ঘটছে। যারা লাইনে দাঁড়াচ্ছেন তাদের জন্যও এটি বিরক্তির কারণ বটে। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানোর পরেও তারা কোন ব্যবস্থা নিচ্ছে না। এখনো তারা পক্ষপাতদুষ্ট আচরণ করছে।

ফরহাদ বলেন, ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য। তিনি আহ্বান জানান, ছাত্র-ছাত্রীরা অবশ্যই ভোটকেন্দ্রে আসুন আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ