শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

মুশতাক গাজীনগরী হত্যায় জমিয়তের প্রতিপক্ষের নেতা রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুনামগঞ্জে জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদের লাশ উদ্ধারের ঘটনায় দলের অন্য গ্রুপের নেতা গ্রেপ্তার আব্দুল হাফিজকে জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আব্দুল হাফিজকে দিরাই জোনের আমলগ্রহণকারী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালতের বিচারক এসএম শেফায়েত ছালাম ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিন দিনের রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে পুলিশের সুনামগঞ্জ আদালতের পরিদর্শক মো. আকবর হোসেন।

উল্লেখ্য, মাওলানা মুশতাক আহমদ শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের আব্দুল মন্নানের ছেলে। তিনি উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদরাসার প্রিন্সিপাল ছিলেন। গত ২ সেপ্টেম্বর মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন। ৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে দিরাই উপজেলার শরিফপুর এলাকার শ্যামনগর সুরমা নদীতে তার লাশ পাওয়া যায়। 

এই ঘটনায় গত রোববার মুশতাক আহমদের স্ত্রী রুবি বেগম বাদী হয়ে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করলে সিলেট শহর থেকে আব্দুল হাফিজকে গ্রেফতার করে পুলিশ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ