শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু কাল, উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি উদ্‌যাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে শুরু হচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলা।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগামীকাল বিকাল ৪টা ৪৫ মিনিটে (বাদ আসর) বইমেলার উদ্বোধন করবেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান।

বইমেলাটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ও পূর্ব চত্বরে বসবে। চলবে ১২ অক্টোবর  পর্যন্ত।

মেলার আয়োজকরা জানিয়েছেন, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিনে মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত।

মেলায় দেড় শতাধিক স্টল রয়েছে। পাশাপাশি মিশর, লেবানন ও পাকিস্তানের কমপক্ষে পাঁচটি আন্তর্জাতিক স্টল এবারের বইমেলায় অংশগ্রহণ করছে।

মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসির, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণাধর্মী বই পাওয়া যাবে।

এছাড়া প্রতিদিন লেখক, পাঠক ও প্রকাশকদের অংশগ্রহণে থাকবে ইসলামি সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। থাকবে শিশু চত্বর, মিডিয়া কর্নার, তথ্য কেন্দ্রসহ মহিলাদের জন্য বসার আলাদা ব্যবস্থা।

মাসব্যাপী বইমেলা উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের স্টলে এবং বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহে প্রকাশিত সব বইয়ে থাকবে ৪০ থেকে ৭০ শতাংশ  পর্যন্ত কমিশন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ